Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি 
Monday September 15, 2025 , 8:19 pm
Print this E-mail this

আসামিদ্বয়কে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান

বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ধর্ষনের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় দু’জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (সেপ্টেম্বর ১৫) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় প্রদান করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, ২০১৩ সালে জেলার হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামে ভিকটিম নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কবির আকন ও জব্বার ব্যাপারী। পরে বিষয়টি জানাজানির আশঙ্কায় ওই নারীকে হত্যা করে খালে লাশ পুতে রাখে আসামীরা। তিনি আরও জানান, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ এর ২ এবং ৩০ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। মোট ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যপ্রদান শেষে মামলাটি প্রমাণ হওয়ায় আজ বিজ্ঞ আদালতের বিচারক রাকিব হোসেন আসামী কবির আকন ও জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। অপরদিকে আদালত কর্তৃক ফাঁসির রায় ঘোষিত হওয়ার পরে ন্যায়বিচার পেয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষ।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার