Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিনম্র শ্রদ্ধায় বরিশালে মহান বিজয় দিবস পালিত 
Monday December 17, 2018 , 2:21 pm
Print this E-mail this

পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়

বিনম্র শ্রদ্ধায় বরিশালে মহান বিজয় দিবস পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে রবিবার দিনভর নানা কর্মসূচি পালন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে সকাল পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের মেয়র। দিবসটিতে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের করে জেলা ও মহানগর আওয়ামীলীগ। অন্যদিকে দূপুর ১২টায় সদর রোডের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের করে জেলা ও নগর বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল নগরীতে সমাবেশ করে। নগরীর বিভিন্ন কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মহানগরের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন