Current Bangladesh Time
সোমবার আগস্ট ১৭, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
Friday August 15, 2025 , 5:37 pm
Print this E-mail this

দল থেকে সারা দেশে মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকালে এ কথা জানান। তিনি বলেন, আপনারা জানেন-গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দল থেকে সারা দেশে মিলাদ-দোয়া মাহফিল হচ্ছে। আজকে বিকালে ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল ৪টায় গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে প্রধান উপদেষ্টা ফুলের তোড়া হস্তান্তর করেন।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার