Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ১২, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা 
Friday August 15, 2025 , 3:01 pm
Print this E-mail this

তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ আদালতের

বরিশালের কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দু’জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (আগস্ট ১৩) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি নিজে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: নাহিদ। মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে। একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।




Archives
Image
ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার
Image
বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Image
বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হামলার চেষ্টা, যুবক আটক
Image
বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত