Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২ 
Friday August 8, 2025 , 7:01 pm
Print this E-mail this

‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামে একটি পেজে লোভনীয় বিজ্ঞাপন

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন-মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)। নিউমার্কেট থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একজন ব্যক্তি গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুক ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামে একটি পেজে ইলিশের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। পরে পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতারকৃতদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে ওই ব্যক্তির থেকে প্রতারকরা দুই লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক