Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
Sunday August 3, 2025 , 6:49 pm
Print this E-mail this

শার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে

বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (আগস্ট ৩) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা: এস এম মনিরুজ্জামান। মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় দু’জন ও পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২