Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল 
Sunday July 20, 2025 , 7:17 pm
Print this E-mail this

সব প্রক্রিয়া মেনে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে

শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সমালোচনার মুখে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সব প্রক্রিয়া মেনে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। রোববার (২০ জুলাই) শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, সেই জন্য আমরা এটা পুরোটাই বাতিল করে দিয়েছি। এখন আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব, যারা আবেদন করবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এর আগে ৬৫ চিকিৎসক নিয়োগের বিষয়ে অনিয়মের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট