Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী পটুয়াখালীতে গ্রেপ্তার 
Wednesday July 16, 2025 , 6:51 pm
Print this E-mail this

আসামির নাম-পরিচয় জানায়নি পুলিশ, মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা ৯

ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী পটুয়াখালীতে গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার আসামির নাম-পরিচয় এখনো জানায়নি পুলিশ। ডি‌বি পু‌লিশের একটি সূত্র জানায়, ইটবা‌ড়িয়া থে‌কে গ্রেপ্তার হওয়া আসামি সোহাগের নিথর দে‌হের ওপর পাথর নি‌ক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে। পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম বলেন, ঢাকার ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এর আগে গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেন। এরপর পুলিশ মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর শুক্রবার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল থেকে আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার গভীর রাতে টিটন গাজী (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাতে কাজী নান্নুকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোহাগের নিথর দে‌হের ওপর পাথর‌ নি‌ক্ষেপকারীকে গ্রেপ্তাররের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা ৯ জন।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার