Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসির সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার কারাগারে 
Monday July 7, 2025 , 7:51 pm
Print this E-mail this

জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ ৪টি মামলা

বিসিসির সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ চারটি মামলা রয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হলে বিচারক মো: হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন সাংবাদিকদের জানান, এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে করা এ মামলাগুলো থেকে জামিনের প্রার্থনা করেন আদালতের কাছে। পরে বিচারক চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ’র অনুসারী এনামুল হক বাহার আওয়ামী লীগের সমর্থক হলেও দলীয়ভাবে তার কোনো পদপদবি নেই। আওয়ামী লীগ সরকার পতনের কদিন আগে তাকে কর্পোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র মনোনীত করা হয়।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন