Current Bangladesh Time
সোমবার আগস্ট ১৭, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ 
Saturday June 21, 2025 , 7:51 pm
Print this E-mail this

মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর পর নাম পরিবর্তন

বরিশালের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার মা ও ফুফার নামে বরিশালে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন। নোটিশ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাউনিয়া সরকারি কলেজ। এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবের্ত আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ভোলা সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেয়া হয়েছে। কালকের মধ্যে সকল প্রতিষ্ঠানেও ওই নোটিশ পাঠানো হবে।




Archives

Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
Image
অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল কর্পোরেশনের সিটি প্রশাসক
Image
পিরোজপুরের কাউখালীতে যুবলীগের আহবায়ক অলোক গ্রেপ্তার
Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা