Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে মাল বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে 
Saturday June 21, 2025 , 5:10 am
Print this E-mail this

দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক প্রেরণ-নির্বাহী প্রকৌশলী

পিরোজপুরে মাল বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে মাল বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়ে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের যোগাযোগ বন্ধ। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল। শুক্রবার (জুন ২০) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতু ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় কয়লা বোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী, কলারন-সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে। পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা