Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত 
Wednesday June 18, 2025 , 12:11 pm
Print this E-mail this

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশ নিয়েছে দলটি

ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গতকাল (মঙ্গলবার) অনুপস্থিত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার অসমাপ্ত আলোচনায় আজ অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ জুন) সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশ নিয়েছে দলটি। আরও উপস্থিত আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। দ্বিতীয় দফার এ আলোচনায় সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করেছেন এতে। যার মধ্যে দুটো হল জোট। আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সভার সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।  আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার