Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদলের সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি 
Thursday May 15, 2025 , 4:29 pm
Print this E-mail this

ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে

বরিশালে ছাত্রদলের সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (মে ১৫) বেলা সাড়ে ১১টায় বিএম কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সড়কে অবস্থান, মানববন্ধন এবং কালোব্যাজ ধারণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে প্রকাশ্যে একজন ছাত্রনেতা হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রমাণ করে যে, অন্তবর্তীকালীন সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তারা আরও বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় ছাত্রদল বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। গত মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং