Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই ঘরে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট 
Sunday May 4, 2025 , 7:10 pm
Print this E-mail this

পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বরিশালে দুই ঘরে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় একই বাড়িতে দুই ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌয়ারিপাড়া গ্ৰামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে, চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার ও মৃত আবু হোসেন তালুকদারের বাড়িতে গ্ৰিল কেটে দুটি ঘরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী মেহেদী হাসান রাজ বলেন, রাত ১০টার দিকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৩টার দিকে ৮-৯ জনের একটি একদল ধারালো অস্ত্র দিয়ে ঘরের বাসার জানালার গ্রিল কেটে বসতঘরে প্রবেশ করে। এসময় তারা নগদ দেড় লাখ টাকা, ১৫০০ ডলার, ১৮০০ সৌদি রিয়াল, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ছয়টি মোবাইল নিয়ে যায়। তিনি আরও বলেন, যাওয়ার পথে একইভাবে পাশের কামরুল ইসলাম তালুকদারের বাসার জানালার গ্ৰিল কেটে ঘরে প্রবেশ করে নগদ এক লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন দিলে বানারীপাড়া থানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে বিষয়ে তদন্ত করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী