Current Bangladesh Time
বুধবার আগস্ট ১৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
Tuesday August 18, 2026 , 6:09 pm
Print this E-mail this

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাটপট্টি রোড এলাকায় অসাধু ব্যবসা ও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পথচারীদের চলাচলের সড়ক দখল করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।মঙ্গলবার (১৮ আগস্ট) বরিশাল সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করার দায়ে কাটপট্টি এলাকার জনপ্রিয় ঘোরোয়া রেস্তোরাঁ ও হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা করা হয়। এছাড়া জনসাধারণের চলাচলের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৭) ধারায় ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযানের অংশ হিসেবে চলাচলের পথ সুগম করতে সড়ক থেকে অবৈধ স্থাপনাও তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে বিসিসি’র আভিযানিক দল। একই অভিযানে বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশন আইনের ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। বিসিসির এই অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে যে সকল ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী