Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার বরিশালে বৈশাখী মেলার অনুমতি নেই, তবু চলছে প্রস্তুতি 
Friday April 11, 2025 , 5:21 pm
Print this E-mail this

বৈশাখ ঘিরে বরিশালের ইলিশের বাজারে আগুন, মাছের দাম আকাশচুম্বী

এবার বরিশালে বৈশাখী মেলার অনুমতি নেই, তবু চলছে প্রস্তুতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চললেও এবার বৈশাখী মেলার অনুমতি দিচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে মেলা বন্ধের ঘোষণা এলেও জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন উদীচী জানাচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বরিশাল শহরের বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজনের কথা জানিয়েছে উদীচী বরিশাল জেলা সংসদ। সংগঠনটির সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি বলেন, ‘আমরা বৈশাখী মেলা করতে চাই এবং সেই প্রস্তুতি নিচ্ছি।’ বরিশালের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দিনব্যাপী বৈশাখী মেলার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো অনুমতি দিচ্ছি না। শহরের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এদিকে বরিশাল চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। ঐতিহ্যবাহী মুখোশ, ঘোড়া, হাতি তৈরির কাজ করছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর উপকরণ ও উপস্থাপনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। অন্যদিকে বৈশাখ ঘিরে বরিশালের ইলিশের বাজারে আগুন। শহরের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় বাড়লেও মাছের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়, দেড় কেজির মাছ ৪ হাজার টাকায় এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই সুযোগে কিছু সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, ‘পালাপার্বণে বাজার পুরোপুরি সিন্ডিকেটের দখলে চলে যায়।’




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী