Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার 
Saturday March 22, 2025 , 6:51 pm
Print this E-mail this

মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি, টাকা ছিনতাই ও ভাঙচুরের মামলায়

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি, টাকা ছিনতাই ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (মার্চ ২২) বেলা ৩টার দিকে জেলা শহরের কাপুড়িয়া পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দু’জন হলেন-পিরোজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদার। মুসাব্বির সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের এবং মিলন উত্তর নামাজপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মডেল মসজিদে হামলার অভিযোগ গতকাল শুক্রবার রাতে হওয়া মামলায় মুসাব্বির ও তার সহযোগী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। উল্লেখ, শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বিরসহ ২৫-৩০ জনের একটি দল হামলা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় হামলার শিকার প্রকল্প ব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম বাদী হয়ে রাতে সদর থানায় মামলা করেন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী