Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদে ছুটি হতে পারে ৯ দিন, জানা যাবে বৃহস্পতিবার 
Thursday March 20, 2025 , 1:19 am
Print this E-mail this

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল ফিতর হতে পারে ৩১ মার্চ

ঈদে ছুটি হতে পারে ৯ দিন, জানা যাবে বৃহস্পতিবার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ-উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিন ছুটি ভোগ করতে পারেন। আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে এই ছুটি পাবেন তারা। সেজন্য অপেক্ষা করতে হবে। কারণ, ৩ এপ্রিলের ছুটির প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বৃহস্পতিবার। চলতি বছরে দুই ঈদে পাঁচ দিন করে ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে পরে পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল ফিতর হতে পারে ৩১ মার্চ। সে হিসেবে ২৯ মার্চ থেকে ছুটি শুরু হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর শবে কদরের ছুটি। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ মার্চ থেকে ২ এপ্রিল ঈদের ছুটির পর ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি। এই ৩ এপ্রিল ছুটি পেলে টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৩ এপ্রিল ছুটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেলে টানা নয় দিন ছুটি মিলবে।




Archives
Image
বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন
Image
বরিশাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
Image
পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ