Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান 
Sunday February 9, 2025 , 3:19 pm
Print this E-mail this

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন

ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ, আন্দোলনের ছবি পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে সদর দপ্তর। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা