Current Bangladesh Time
শনিবার আগস্ট ৮, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া-সারওয়ার্দী 
Sunday November 25, 2018 , 12:48 pm
Print this E-mail this

দুই পরিবারের সবাই একমত হওয়ায় বিয়ের সিদ্ধান্ত, ২৬শে নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা

বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া-সারওয়ার্দী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া এবং লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।  দুজনই গণমাধ্যমকে জানিয়েছেন, দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ে হয়েছে। জানা গেছে পাত্র-পাত্রী দুজন এবং দুই পরিবারের সবাই একমত হওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্তে গিয়েছেন। দুজনের পরিচয় কাজের সূত্রে। ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে ব্রাউনিয়ার পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ই নভেম্বর আকদ আর ১৬ই নভেম্বর বিয়ে নিবন্ধন করা হয়। আগামী ২৬শে নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানা গেছে।




Archives

Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল
Image
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ