Current Bangladesh Time
শনিবার আগস্ট ২৯, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭ 
Monday December 23, 2024 , 6:29 pm
Print this E-mail this

পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি অন্য কিছু

চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে আরও দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম ‘এমভি আল-বাখেরা’। নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ‘এমভি আল বাকেরা’ সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। যাদের মরদেহ পাওয়া গেছে তাঁদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা নাকি, অন্য কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে জানান চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যায়। এছাড়া জুয়েল নামে একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট