Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন গ্রেফতার 
Monday December 16, 2024 , 6:39 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, আসামিকে কোর্টে প্রেরণ

পিরোজপুরে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে কাউখালী সদরের কচুয়াকাঠি গ্রাম তাকে গ্রেফতার করা হয়। কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মো: মাসুদ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৪) কে রবিবার গভীর রাতে কাউখালী সদরের কচুয়াকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সোমবার (ডিসেম্বর ১৬) কাউখালী থানায় মামলা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: সোলায়মান জানান, মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন