Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চারজন রিমান্ডে 
Sunday December 15, 2024 , 5:07 pm
Print this E-mail this

শনিবার রাতে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চারজন রিমান্ডে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীসহ চারজনের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। রিমান্ডে পাওয়া অন্যরা হলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাত আরা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমান শোভন। এদিন তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই তারেক মোহাম্মদ মাসুম। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিলসহ চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে শনিবার রাতে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট