Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালাীতে ২ ট্রলারের সংঘর্ষে শ্রমিক নিহত 
Saturday December 14, 2024 , 1:01 pm
Print this E-mail this

কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

পিরোজপুরের কাউখালাীতে ২ ট্রলারের সংঘর্ষে শ্রমিক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুন্ডু (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শংকর কুন্ডু উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর ছেলে। গতকাল সোমবার (ডিসেম্বর ৯) রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের সহোদর রনজিৎ কুন্ডু বলেন, তার বড় ভাই শংকর কুন্ডু ওই রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: সুব্রত কর্মকার বলেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন