Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাগেরহাটে বাজারের ব্যাগে নবজাতক, উদ্ধার করল পুলিশ 
Sunday December 1, 2024 , 7:41 am
Print this E-mail this

২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে

বাগেরহাটে বাজারের ব্যাগে নবজাতক, উদ্ধার করল পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগের ভেতর থেকে একটি নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।স্থানীয়রা জানায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী রাস্তার পাশে বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। তিনি এলাকার লোকজনকে খবর দিলে নাজমা নামে এক নারী এসে ব্যাগটির ভেতরে একটি নবজাতক দেখতে পান। সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, রাস্তার পাশ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাতপরিচয় নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট