Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ৫, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যেখানে প্রাণের ঝুঁকি নিয়ে ‘চা’ খেতে যায় মানুষ! 
Wednesday November 21, 2018 , 1:35 pm
Print this E-mail this

সেখানকার চা খেতে গেলে আপনাকে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উপরে

যেখানে প্রাণের ঝুঁকি নিয়ে ‘চা’ খেতে যায় মানুষ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চায়ের কাপে তুফান তোলা বাঙালির কী সাহস হবে বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক’ চা খাওয়ার? এই চায়ে কোন ভয়ানক উপাদান মেশানো নেই। কিন্তু এই চা খেতে আপনাকে যেতে যেখানে, বিপদ লুকিয়ে সেখানেই। সম্প্রতি সন্ধান মিলছে এই দোকানের। সেখানকার চা খেতে গেলে আপনাকে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুট উপরে। শুধু তাই নয়, সেই পথও অত্যন্ত ভয়ঙ্কর। চীনের প্রধান পাঁচটি পর্বতের অন্যতম মাউন্ট হুয়া। সেখানেই পাওয়া যায় এই চা। একটু পথের বর্ণনা দেওয়া যাক। মাউন্ট হুয়াতে একাধিক তাও ধর্মের মন্দির রয়েছে। তারই অন্যতম একটি মন্দির অবস্থিত একেবারে দক্ষিণের চূড়াতে। সেই প্রাচীন স্থানেই টি-হাউসটি। সেখানে যেতে হলে শিয়ান থেকে হুয়াশানে ২ ঘণ্টা ট্রেক করে যেতে হবে। এটাই সফরের সবচেয়ে সহজ অংশ। এরপরই শুরু আসল খেলা। পাহাড়ের চূড়ায় ওঠার পথ অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক। কাঠের মচমচে পথের ধারে কোন রেলিং বা কিছু নেই। উঠতে গিয়ে প্রতি পদে ভয়। একটু পা ফসকালেই সব শেষ। একদম শেষে এসে কাঠের পথের ওই অংশটুকু চেইন ধরে ঝুলে যেতে হবে। মনে হতেই পারে, কী এমন চা? সেই প্রতিবেদনের দাবি, অত্যন্ত সুস্বাদু। সবচেয়ে মজার হল, এই চা বানানো হয় বরফের কুচি, বৃষ্টির পানি ইত্যাদি মিশিয়ে। আগে এক বিচিত্র নিয়ম ছিল। পানিও নিজেকেই নিয়ে যেতে হতো।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives

Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস
Image
বরিশালে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১৭