Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চোর সন্দেহে বরিশালে যুবককে পিটিয়ে হত্যা 
Monday November 11, 2024 , 7:17 pm
Print this E-mail this

লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ

চোর সন্দেহে বরিশালে যুবককে পিটিয়ে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে ব্যাটারিচালিত রিকশা চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে স্থানীয়রা। রোববার রাতে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামে ওই যুবককে গণপিটুনির পর সোমবার সকালে তিনি মারা যায়। অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ২৫। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া বলেন, রোববার রাতে পশ্চিম শাওড়া গ্রামের মনির বেপারীর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে আসে দুইজন। গৃহকর্তা টের পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। এর মধ্যে একজন পালিয়ে গেলেও অজ্ঞাত যুবক ধরা পড়ে। তখন স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, অজ্ঞাত ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে সেই মামলা নেওয়া হবে। আর পরিবারের খোঁজ না পেলে স্থানীয় চৌকিদারকে বাদী করে মামলা করা হবে।




Archives
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা
Image
বরিশালে গৃহকর্মীকে গরম পানিতে ঝলসে দিল গৃহকর্ত্রী, আটক ১