Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম 
Sunday September 22, 2024 , 5:18 pm
Print this E-mail this

প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মাসের ১৮ তারিখে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়। ২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করে আওয়ামী লীগ সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট