Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুষ্টিয়ায় হানিফের বাড়িতে হামলা 
Sunday August 4, 2024 , 9:11 pm
Print this E-mail this

বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ

কুষ্টিয়ায় হানিফের বাড়িতে হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে একদল লোক শহরের কাস্টম মোড়ে হানিফের বাসায় হামলা চালান বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় হানিফের বাড়ির সামনের কাচ এবং টং ঘর ভেঙে ফেলা হয় বলে জানা যায়। কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে এমপির বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট