Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্তমান প‌রি‌স্থি‌তিতে যে সিদ্ধান্ত নিল মা‌র্কিন দূতাবাস 
Sunday August 4, 2024 , 7:31 am
Print this E-mail this

সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল

বর্তমান প‌রি‌স্থি‌তিতে যে সিদ্ধান্ত নিল মা‌র্কিন দূতাবাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় আগামীকাল রোববার সব ধর‌নের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রাখ‌বে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। একই সঙ্গে এদিন মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রা হয়েছে। শ‌নিবার রা‌তে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌ক পেজে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। এতে বলা হয়, মার্কিন দূতাবাস আগামীকাল রোববার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাক‌বে। তবে আগামীকালের সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে। যারা জরুরি ভ্রমণ কর‌তে চান তা‌দের উদ্দেশ্যে বলা হ‌য়ে‌ছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পার‌বেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট