Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪৯ করদাতাকে সম্মাননা প্রদান 
Tuesday November 13, 2018 , 6:31 pm
Print this E-mail this

নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বলরুম মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে ৪৯ করদাতাকে সম্মাননা প্রদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দেবো’-শ্লোগানে বরিশাল বিভাগের জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৪৯ করদাতাকে সম্মাননা দেয়া হয়। সোমবার (১২ নভেম্বর) সকালে বরিশাল কর অঞ্চলের আয়োজনে নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সাউথ গেট বলরুম মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানার সভাপতিত্বে করদাতা সম্মাননা অনুষ্ঠানে অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল এবং বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি কর্পোরেশনের ৪৯ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল