Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা আটক 
Friday July 5, 2024 , 7:47 pm
Print this E-mail this

অভিযানের সময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে

বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার (জুলাই ৪) সন্ধ্যায় তাকে নগরীর ভাটিখানা এলাকা থেকে আটক করা হয়। শুক্রবার (জুলাই ৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কাউনিয়া থানার এসআই আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা সড়কে অভিযান চালায়। এসময় একটি চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল ফরাজীকে (৩২) আটক করে তারা। তার কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক দুলাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চুনারচর গ্রামের মৃত কাশেম ফরাজীর ছেলে। আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অভিযানের সময় মো: কালু ওরফে টিএন্ডটি কালু (৪২) নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী