Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঝুলন্ত অবস্থায় মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার 
Monday July 1, 2024 , 6:47 pm
Print this E-mail this

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মর্গে প্রেরণ

বরিশালে ঝুলন্ত অবস্থায় মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাদিয়া আক্তার মিমি (১৪) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (জুলাই ১) উপজেলার চাখারে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুঠোফোনে কথা বলা নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে। জানা গেছে, নরসিংদিতে মিমির বাবা নজরুল ইসলাম মারা যাওয়ার পরে তাঁর মা তানিয়া বানারীপাড়ার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে রিপন নামের একজনকে দ্বিতীয় বিয়ে করেন।মায়ের কাছে থেকে মিমি স্থানীয় চাখার দরবার শরীফ মাদরাসায় লেখাপড়া করতো। রবিবার (জুন ৩০) বাড়ির সামনের রাস্তায় গিয়ে নরসিংদীর চাচার সঙ্গে মুঠোফোনে কথা বলে মিমি। এনিয়ে তাঁর মায়ের সঙ্গে তর্কবিতর্ক হয়। রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রকৃত মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার