Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালিতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ সহায়তা 
Tuesday June 11, 2024 , 7:07 pm
Print this E-mail this

১০২ জনের মাঝে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ১২ হাজার টাকা নগদ অর্থ

পিরোজপুরের কাউখালিতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ সহায়তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০২ জনের মাঝে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ১২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (জুন ১১) দুপুরে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন-কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহ জামাল, ইউপি প্রতিনিধিগণ, ইউপি সচিব, গণ্যমান ব্যক্তি, ডিএসকে’র জেলা সমন্বয়কারী কামরুল হাসান জিলানী, ফিল্ড অফিসার মানসুরা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা তার বক্তব্যে বলেন, উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আপনাদের সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে যে সহায়তা করছেন তা তাদের উপকারে আসবে। এভাবে যদি প্রতিটি সংস্থা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতো তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হতো।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন