Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার 
Friday May 3, 2024 , 9:10 pm
Print this E-mail this

ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে

বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুজন তালুকদারকে (৩৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই স্বপন তালুকদারের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত স্বপন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শুক্রবার (মে ৩) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে বরিশাল র‌্যাব-৮’র উপ-পরিচালক লে. কমান্ডার মুহতাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আহত সুজন তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুজনের অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় তাঁকে ভর্তি না করে রিলিজ দিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই রাতেই তাঁর মৃত্যু হয়।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার