Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 
Thursday April 18, 2024 , 4:09 pm
Print this E-mail this

‘প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে এ উদ্বোধনী অনুষ্ঠান

পিরোজপুরের কাউখালীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে ‘প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাক্তার নিরোদ বরণ জয়ধর। এ সময় উপস্থিত ছিলেন-কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো: হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ। প্রদর্শনীতে ৩৮ টি স্টল অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন আগামী ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাপ্তির ঘোষণা করা হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন