Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুরের বিদায় 
Saturday March 23, 2024 , 3:29 pm
Print this E-mail this

মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে গার্ড অফ অনার প্রদান

রাষ্ট্রীয় মর্যাদায় পিরোজপুর কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুরের বিদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের কচুয়াকাঠী নিবাসী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন শুক্কুর (৭৪ ) শুক্রবার (মার্চ ২২) রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অফ অনার। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির। পরে জানাজা নামাজের পর মরহুমে গ্রামের বাড়ি উপজেলার কেউন্দিয়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক