Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান 
Thursday January 25, 2024 , 4:07 pm
Print this E-mail this

উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে (জানুয়ারি ২৫) উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। উপজেলার সদর রোডের উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হল, ইন্দ্রানী মেডিকেল হল, উপজেলা রোডের সাধনা ঔষধালয়-এই তিনটি প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে ও উপজেলার উত্তর বাজারের মুবিন ফলের দোকানের মালিককে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস রাখার অপরাধে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন, কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক