Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন ঢাবি’র ছাত্র 
Tuesday October 30, 2018 , 1:34 pm
Print this E-mail this

মুলাদী থানা পুলিশের ওসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

বরিশালে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিলেন ঢাবি’র ছাত্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়ালখাঁ নদী থেকে মো. তুহিন (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ছোটপাতারচর এলাকা থেকে ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে। তুহিন উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তরচর ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার তার ফুপা পৌর সদরের ছোটপাতারচর গ্রামের মৃত খলিল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন তুহিন। তুহিনের ফুপাতো ভাই জুয়েল হাওলাদার জানান, রোববার বেলা ৩টার দিকে তিনি ও তুহিন আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যান। নৌকায় উঠে গোসল করার সময় সাবান মেখে তুহিন নদীতে ঝাঁপ দিয়ে আর পাড়ে ওঠেনি। ওই সময় জুয়েল চিৎকার দিয়ে লোকজন জড়ো করে তুহিনকে খোঁজাখুঁজি করে উদ্ধার করতে ব্যর্থ হয়। সোমবার সকালে বরিশাল থেকে ডুবুরি এনে নদী থেকে তুহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, তুহিন সাঁতার জানতো না। মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান নদীতে ডুবে তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল