Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক 
Sunday January 14, 2024 , 6:49 pm
Print this E-mail this

ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য পিরোজপুরে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেনির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো: ওমর ফারুক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষক ওমর ফারুক প্রতিবেশী মো: ফরিদ হাওলাদারের ছেলে।সোমবার (জানুয়ারি ৮) রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ওমর ফারুককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতে ওমর ফারুককে গ্রেপ্তার করে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে গত সোমবার (জানুয়ারি ৮) রাত ১০ টার দিকে তার দাদীর ঘরের দরজা বাহির থেকে কৌশলে খুলে প্রতিবেশী মো: ওমর ফারুক ধর্ষণ করে বিষয়টি কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা ধর্ষক ওমর ফারুকের পরিবারেকে জানায়। এ নিয়ে তাদের মধ্যে দেন দরবার হয় কিন্তু কোন সুরাহা না হওয়ায় শনিবার রাতে (জানুয়ারি ১৩) ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামী ওমর ফারুককে আটক করা হয়েছে। রোববার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন