Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনে ৫ ঘরে ডাকাতি, আটক ১ 
Thursday December 14, 2023 , 3:51 pm
Print this E-mail this

পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনে ৫ ঘরে ডাকাতি, আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনের ব্যবধানে ৫টি ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে ঘরে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। তবে পুলিশ বলেছেন এটা নিছক চুরির ঘটনা। বুধবার গভীর রাতে গ্রামবাসি মোবারক হোসেন (৫২) নামে এক ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত মোবারক হোসেন রাজাপুর উপজেলার গালুয়া নামক গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের হাবিব হাওলাদার ও নবী হোসেন হাওলাদারের ঘরে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। হাবিব হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম বলেন, ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তাদের ঘরে উঠে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় প্রতিবাদের চেষ্টা করলে তাকে ও তার পুত্রবধূকে ডাকাত সদস্যরা মারধর করে। এদিকে এ ঘটনায় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টি হলে গ্রামবাসি সতর্কতা অবলম্বন করে। গত  বুধবার ওই একই গ্রামের ইদ্রিস ফরাজি, বাদশা ফরাজির, স্বপন হাওলাদারের ঘরে ডাকাতি করে ফেরার পথে গ্রামবাসি টের পেয়ে ধাওয়া করে ডাকাত মোবারক হোসেনকে আটক করে। এঘটনায় পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় ইউপি সদস্য সগীর হোসেন আকন বলেন, আটককৃত ডাকাত মোবারক হোসেন স্বীকার করেছে তার সাথে আরও ৬ ব্যাক্তি ছিলো। তারা একসাথেই ডাকাতি করেছে বলে জানিয়েছে।মঠবাড়িয়া থানা পুলিশের ওসি (অপারেশন)  আব্দুল হালিম বলেন, এগুলো নিছক চুরির ঘটনা। মোবারক হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি কোন তথ্য দিতে চাননি। তবে তিনি বলেন, বিষয়গুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক