Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল 
Sunday October 29, 2023 , 11:10 am
Print this E-mail this

তাকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। এর আগে ৯টার দিকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা