Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড 
Saturday October 7, 2023 , 3:57 pm
Print this E-mail this

ঘটনায় মা লাইলি বেগমের থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের, ৫০ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মা লাইলি বেগমকে নির্যাতন করার অভিযোগে ছেলে সাব্বির হোসেনকে (২৬) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (অক্টোবর ৬) উপজেলার সদর ইউনিয়নের সাহাপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। দণ্ডিত সাব্বির হোসেন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাদকাসক্ত সাব্বির হোসেন ঢাকায় থাকতেন। গত কয়েকদিন আগে বাড়িতে আসে। বাড়িতে এসে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা চাইতেন। আর টাকা না পেলে মাকে মারধর শুরু করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও মায়ের কাছের নেশার টাকারসহ একটি মোটরসাইকেল কেনার টাকা চায়। লাইলি বেগম টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন। এ ঘটনায় মা লাইলি বেগম ওইদিন থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্টেনের সামনে থেকে কিছু গাঁজাসহ তাকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমান তাকে তিন মাসের কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন