Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ধানক্ষেত অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার 
Monday September 25, 2023 , 6:21 pm
Print this E-mail this

গ্রামের একটি ধানক্ষেতের ভিতরে কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে

পিরোজপুরের কাউখালীতে ধানক্ষেত অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরে কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে তারা ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়। খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে লাশের লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে সনাক্ত করে গত ১৬ই সেপ্টেম্বর থেকে নিখোঁজ হওয়া এটা তার ছোট ভাই সৌরভ মিস্ত্রির (২২) লাশ। এলাকাবাসী খবর দিলে কাউখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শংকর মিস্ত্রি জানান, আমার ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে আমরা তাঁকে বহু জায়গায় খুঁজেছি, থানায় জানিয়েছি, কোথাও খুঁজে পাই নাই। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, খবর পেয়ে ধান ক্ষেতের ভিতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি। কি কারণে মারা গেছে তা তদন্ত করে দেখা হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন