Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 
Wednesday September 6, 2023 , 2:34 pm
Print this E-mail this

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ, শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মদনমোহন জিউর আখড়া বাড়িতে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন-কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: বায়েজিদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সুনীল কুন্ড, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল হালদার, শিক্ষক নেতা সুব্রত রায়, লিটন কৃষ্ণ কর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন