Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল 
Saturday August 26, 2023 , 6:10 pm
Print this E-mail this

দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন

বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে মহানগর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (আগস্ট ২৬) বেলা সাড়ে ১১টার দিকে অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। মহানগর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে কালো পতাকা মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, এখন আমাদের আর কোনো দাবি নেই। দাবি কেবল একটাই এ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ভোটার বিহীন স্বৈরাচারী সরকারের লুটপাটে বাজারে প্রভাব পড়ায় জনতার এখন টিকে থাকাই দায় হয়েছে। তাই এ সরকার যত দ্রুতই বিদায় নেবে ততই দেশের জন্য মঙ্গল। বেলা সাড়ে ১১টায় কালো পতাকা মিছিল বের হয় নগরীতে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা