Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা 
Monday July 24, 2023 , 6:31 pm
Print this E-mail this

নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ-স্লোগানে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কাউখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ-স্লোগানে সোমবার বিকেলে কাউখালী উপজেলা সভাকক্ষে মত বিনিময়ের সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সদস্য মেহেদী নয়ন সহ আরো অনেকেই। আলোচনা সভায় আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন