Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ৫ জনের বিরুদ্ধে মামলা 
Wednesday July 5, 2023 , 3:41 pm
Print this E-mail this

ভুক্তভোগী সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ৫ জনের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসমাইল হোসেন হাওলাদার নামে এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৪ যুবকসহ ৫জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। মঙ্গলবার তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন দৈনিক আজকের পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি। এছাড়া তিনি এএমটিভি নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করে আসছেন। মামলা সূত্রে জানাগেছে, সাংবাদিক ইসমাইল হোসেন গত ৩০ জুন এএম টিভিতে ‘‘বেতমোরে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করা সাগরকে মারধরের ভিডিও’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এতে বেতমোর গ্রামের খোকন আকনের পুত্র আমিন আকন ও রাসেল আকন, ঘোপখালী গ্রামের মনির হোসেনের ছেলে অনিক ও তার স্ত্রী অনু সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া গত ১২ জুন সাংবাদিক ইসমাইল হোসেনের জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্খিরা ফেসবুকে শুভেচ্ছা জানালে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ফজলুল হকের পুত্র সাদ্দাম হোসেন আপত্তিকর মন্তব্য করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার জানান, এখন পর্যন্ত আদালত থেকে মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন