Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২০২৩ উদ্বোধন 
Wednesday June 7, 2023 , 3:47 pm
Print this E-mail this

‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”-শ্লোগানে

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ’২০২৩ উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”-শ্লোগানে বুধবার সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা, ডা: তৌফিক আহম্মেদ সৌরভ, কাউখালী থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুষ্টির ব্যাপারে মায়েদের খেয়াল রাখতে হবে। তাছাড়া ছেলে মেয়েদের মধ্যে বিভাজন যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহা বলেন, শিশুদেরকে বাসি পঁচা খাবার খাওয়াবেন না এবং নিয়মিত পুষ্টি খাওয়াবেন। তাছাড়া এই গরমে বেশী বেশী পানি পান করাবেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই আনিসুল হক।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন