Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ বরখাস্থকৃত কারারক্ষী গ্রেফতার 
Wednesday May 31, 2023 , 11:32 am
Print this E-mail this

জাহিদুলকে ডিবি গ্রেফতার করেছে, কাউখালী থানায় মাদক আইনে মামলা দায়ের

পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ বরখাস্থকৃত কারারক্ষী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ এক বরখাস্থকৃত কারারক্ষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ পিরোজপুর। এসময় তার শরীর থেকে ২৫পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে ওসি আসলাম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে মো: জাহিদুল ইসলাম (৪২) নামের ওই কারারক্ষীকে নিজ বাড়ির সামনে গ্রেফতার করে। পূর্বে মাদক সম্পৃক্ততার কারণে জাহিদুলকে বরগুনা জেলা কারাগার থেকে বরখাস্থ করা হয়েছে।গ্রেফতারকৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুলের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে ৩টি, কাউখালীতে ১টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া জানিয়েছেন, জাহিদুলকে ডিবি গ্রেফতার করেছে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন